নাটোরের সিংড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে হামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাটোরের সিংড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
নাটোরের সিংড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে হামলা ছবির ক্যাপশন:
ad728

নাটোরের সিংড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে পিকনিক করছিল। ওই সময় কার্যালয়ে অবস্থান করা ১০ থেকে ১২ জন এনসিপির সমর্থক তাদের কিছুটা দূরে গিয়ে পিকনিক করতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা এনসিপির কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপির কর্মীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সুলতান নামের এক এনসিপি কর্মীকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরুদ্ধ কর্মীদের নিরাপদে বের করে আনা হয়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারিতে দুই দফায় লম্বা ছুটি

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারিতে দুই দফায় লম্বা ছুটি