রূপপুর গ্রিন সিটিতে দুই রাশিয়ানের মারামারি, প্রাণ গেল একজনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রূপপুর গ্রিন সিটিতে দুই রাশিয়ানের মারামারি, প্রাণ গেল একজনের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
রূপপুর গ্রিন সিটিতে দুই রাশিয়ানের মারামারি, প্রাণ গেল একজনের ছবির ক্যাপশন:

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রিন সিটিতে দুই রাশিয়ান নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন রাশিয়ান নাগরিক, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত অপর রাশিয়ান নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার আগে দুই ব্যক্তি মদ্যপান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

আহতদের প্রথমে গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। পরে কুদরিন সার্গেইর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাবনার একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘিরে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে সংঘর্ষের কারণ, ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং এতে অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, ফাঁস হলো ছাত্রনে

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, ফাঁস হলো ছাত্রনে