চুয়াডাঙ্গায় ৭ নেতাকর্মী নিয়ে এনসিপির প্রতিবাদ সমাবেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চুয়াডাঙ্গায় ৭ নেতাকর্মী নিয়ে এনসিপির প্রতিবাদ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
চুয়াডাঙ্গায় ৭ নেতাকর্মী নিয়ে এনসিপির প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাতজন নেতাকর্মীর অংশগ্রহণে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি পালন করে এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখা।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলী রুসদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্যসচিব ইয়াছিন আলী এবং ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান

সমাবেশে অংশগ্রহণকারী নেতারা বলেন, রাজনৈতিক সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি হবিগঞ্জের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় ভারত–পাকিস্তান সৌজন্য, সম্পর্ক কি নতুন পথে?

ঢাকায় ভারত–পাকিস্তান সৌজন্য, সম্পর্ক কি নতুন পথে?