গাজায় অভিভাবক হারিয়েছে ৬০ হাজারের বেশি শিশু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজায় অভিভাবক হারিয়েছে ৬০ হাজারের বেশি শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
গাজায় অভিভাবক হারিয়েছে ৬০ হাজারের বেশি শিশু ছবির ক্যাপশন:

ইসরায়েল-গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবে ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে অন্তত ৬০ হাজার ৭৩৭ শিশু তাদের একজন বা উভয় অভিভাবককে হারিয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের কারণে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন শিশু মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়েছে। ফলে হাজারো শিশু পরিবারহীন হয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘাতের ফলে ২ হাজার ২৭৬টি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, যেসব পরিবারের মোট সদস্যসংখ্যা ছিল ৮ হাজার ৮৫৮ জন। পরিবারের কোনো সদস্য জীবিত না থাকায় তাদের নাম গাজার নাগরিক নিবন্ধন থেকেও মুছে ফেলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখো বাসিন্দা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন

দীর্ঘমেয়াদি এই সংঘাতের কারণে গাজায় শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানসিক সুস্থতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত এবং মানবিক সহায়তা অবাধে পৌঁছানোর আহ্বান জানিয়ে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত

মেহেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত