চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন:

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী জানান, ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্বঘোষিত পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বন্যার কারণে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর জন্য আলাদা নতুন রুটিন প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষায় যারা বৈরী পরিস্থিতির কারণে অংশ নিতে পারেননি, তারা নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধনের মাধ্যমে পরবর্তীতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘসূত্রতা এড়াতে দ্রুত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে। এদিকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯