হাতিয়ায় মেঘনা নদীর চরে যাত্রীবাহী ফেরি আটকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাতিয়ায় মেঘনা নদীর চরে যাত্রীবাহী ফেরি আটকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
হাতিয়ায় মেঘনা নদীর চরে যাত্রীবাহী ফেরি আটকা ছবির ক্যাপশন:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে চলাচলকারী যাত্রীবাহী ফেরি মহানন্দা মেঘনা নদীর মাঝপথে একটি ডুবো চরে আটকা পড়েছে। এতে ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী এবং ১৬টি পণ্যবাহী যানবাহনের যাত্রীরা দীর্ঘ সময় চরম ভোগান্তির শিকার হন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর মেঘনা নদীর একটি ডুবো চরে ফেরিটি আটকে যায়। ফলে ফেরির চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা নদীর মাঝেই আটকা পড়েন।

ফেরির মাস্টার মো. করিম জানান, ফেরিটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছাড়াও ১৬টি পণ্যবাহী যানবাহন ছিল। ঘাটে নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট পরে ফেরি ছাড়তে হয়। ভাটার শেষ সময়ে যাত্রা শুরু করায় ফেরিটি ডুবো চরে আটকে যায়।

ফেরিতে থাকা যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটের কারণে এ নৌপথে ফেরি চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। সময়মতো ড্রেজিং না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দীর্ঘ সময় নদীর মাঝখানে আটকে থাকায় শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

যাত্রীরা দ্রুত মেঘনা নদীতে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। তাদের মতে, নৌপথ সচল রাখতে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরের দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে ফেরিটি পুনরায় ভাসতে সক্ষম হবে। এরপর নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজে মার্কিন হামলায় তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় ক্রু উদ্

হরমুজে মার্কিন হামলায় তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় ক্রু উদ্